প্রযুক্তি ডেস্ক
বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার তাদের নতুন ডেলিভারি সার্ভিস ‘উবার পার্সেল’ চালুর করেছে। ব্যবহারকারীরা এখন উবার অ্যাপ ব্যবহার করেই প্রয়োজনীয় ফাইলপত্র, নিত্যপ্রয়োজনীয় জিনিসসহ সহজে যেকোনো পার্সেল পাঠাতে পারবেন।
দৈনন্দিন জীবনের পার্সেল আদান-প্রদানকে আরো সহজ করতে এই ফিচারটি যুক্ত করা হয়েছে। উবার পার্সেলের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সুবিধামতো সাথে সাথে ডেলিভারি নেওয়ার পাশাপাশি আগে থেকে সময় নির্ধারণ (সিডিউল) করেও পার্সেল পিকআপের অনুরোধ পাঠাতে পারবেন।
পার্সেল পাঠানোর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টি ট্র্যাকিংয়ের জন্য উবার পার্সেলে থাকছে বিশেষ কিছু ফিচার। এর মাধ্যমে জিপিএস এর সাহায্যে রিয়েল-টাইমে পার্সেলের লোকেশন দেখা যাবে।
আর সঠিক মানুষের হাতেই যেন পার্সেল পৌঁছায়, তা নিশ্চিত করতে থাকছে ‘পিন ভেরিফিকেশন’ সিস্টেম। এছাড়া ডেলিভারির জন্য বিশেষ কোনো ইনস্ট্রাকশন থাকলে সেটিও অ্যাপে লিখে দেওয়া যাবে।
অফিসের দরকারি ফাইলপত্র পাঠানো থেকে শুরু করে অনলাইন সেলারদের প্রডাক্ট, কাস্টমার অর্ডার, গিফট কিংবা ব্যক্তিগত যেকোনো জিনিস পাঠানোর কাজে উবার পার্সেল ব্যবহার করা যাবে।
একইভাবে উবার পার্সেল দিয়ে অন্যের কাছ থেকে কোনো জিনিস নিজের কাছে আনার অপশনও থাকছে।



