সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সাথে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

Printed Edition

সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) সাথে ব্যাংকের পরিচালনা পর্ষদের ২০তম পর্যালোচনা সভা গতকাল মঙ্গলবার প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্য, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, ব্যাংকের মাঠ পর্যায়ের সকল জেনারেল ম্যানেজারসহ এসএমটি কমিটির সদস্যরা। বিজ্ঞপ্তি।