গণরায় বাস্তবায়নে লংমার্চ সফল করার আহ্বান সেলিম উদ্দিনের

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের আজকের লংমার্চ সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির ও মেয়র প্রার্থী সেলিম উদ্দিন।

শুক্রবার রাজধানীর বসুন্ধরা এলাকায় সাংগঠনিক থানার উদ্যোগে আয়োজিত ষাণ¥াসিক রুকন সমাবেশ-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সেলিম উদ্দিন বলেন, দেশে জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে ধার্মিক, সৎ ও যোগ্য নেতৃত্বের হাতে শাসনক্ষমতা দিতে হবে। এই লংমার্চ সরকার পতনের কর্মসূচি নয়; এটি জনগণের জনরায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ। জনগণের দাবিকে উপেক্ষা করার প্রবণতার পরিণতি পরবর্তীতে সংশ্লিষ্টদেরই ভোগ করতে হবে। তিনি হুঁশিয়ারি দেন।

লংমার্চে উসকানি বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সেলিম উদ্দিন বলেন, লংমার্চের ছয় দফা দাবি মেনে নিয়ে তা বাস্তবায়নের উদ্যোগ সরকারকে নিতে হবে। দাবিগুলো হলো- গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সঙ্কীর্ণ দলীয়করণ বন্ধ করা।

বসুন্ধরা থানার আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: আবুল বাসার সমাবেশে সভাপতিত্ব করেন।