বরিশাল ব্যুরো
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেছেন, বরিশাল প্রেস ক্লাবসহ নগরীর সব উন্নয়ন কাজ করা আমার নৈতিক দায়িত্ব।
আমি এরই মধ্যে সংস্কৃথতির প্রাণকেন্দ্র টাউন হলের ভাড়া ১১ হাজার টাকা থেকে কমিয়ে পাঁচ হাজার টাকা করেছি।
জনদুর্ভোগ রোধে কাউনিয়ায় মূল সড়কের পাশে থাকা বাঁশেরহাট সরানোর ব্যবস্থা করেছি। চিকুনগুনিয়া, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশার ওষুধ দেয়ার ব্যবস্থা করেছি। নগরের সমস্যা নগরবাসীকে নিয়ে সমাধান করতে চাই। সেজন্য সবার সহযোগিতা চাই।
গতকাল বুধবার দুপুর ১২টায় বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য নাছিম উল আলম, সাবেক সভাপতি মেহেরুন্নেসা বেগম, নুরুল আলম ফরিদ ও কাজী আল মামুন, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন সহ সাংবাদিক নেতৃরা।



