নিজস্ব প্রতিবেদক
পুলিশের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি), ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি-পদায়ন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ মোশারফ হোছাইনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) পরিচালকের দায়িত্বরত ছিলেন। আর অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের প্রধান করা হয়েছে। অতিরিক্ত মহাপরিদর্শকের পদোন্নতিপ্রাপ্ত মো: মুশফেকুর রহমানকে পুলিশ অধিদফতরে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত আইজিপি পদোন্নতিপ্রাপ্ত চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: মনিরুজ্জামানকে পুলিশ টেলিকম বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া ডিআইজি পর্যায়ে প্রলয় চিসিমকে পিটিসি নোয়াখালী, মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়, মোহাম্মদ ওসমান গনিকে পিটিসি রংপুর এবং এএফএম মোশাররফ হোসেন মিয়াজীকে পিটিসি খুলনায় পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি পর্যায়ে মোহা: আসাদুজ্জামানকে র্যাবে, এ কে এম আক্তারুজ্জামান ও মো: কুতুব উদ্দিনকে পুলিশ সদর দফতরে, মো: আল মামুনকে ২য় এপিবিএনের অধিনায়ক, সরকার মোহাম্মদ কায়সারকে পিএসটিএস বেতবুনিয়া এবং মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদায় বদলি করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত ডিআইজি মো: আব্দুল ওয়ারীশকে পিটিসি রংপুর, মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সুপার পর্যায়ে কাজী এহসানুল কবীরকে পুলিশ সদর দফতর, মো:. জাহিদুর রহমানকে বিপিএ সারদা, সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয় এবং মো: শহীদুল ইসলাম ও মো: কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।



