জনগণ এবার চাঁদাবাজদের লালকার্ড দেখাবে : রফিকুল ইসলাম খান

Printed Edition
বগুড়ায় জামায়াত আমিরের জনসভা উপলক্ষে আলতাফুন্নেছা মাঠ পরিদর্শন করছেন নেতৃবৃন্দ : নয়া দিগন্ত
বগুড়ায় জামায়াত আমিরের জনসভা উপলক্ষে আলতাফুন্নেছা মাঠ পরিদর্শন করছেন নেতৃবৃন্দ : নয়া দিগন্ত

বগুড়া অফিস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশের মানুষ পরিবর্তন চায়। তাই এবার তারা জামায়াতে ইসলামীকে বিপুল ভোটে বিজয়ী করে মতায় বসাতে উদগ্রীব হয়ে আছেন। দুর্নীতি, দুঃশাসন মুক্ত বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতের কোনো বিকল্প নাই। সারা দেশে দঁঁড়িপাল্লার পে গণজোয়ার তৈরি হয়েছে। ১২ ফেব্রুয়ারি জনগণ জামায়াতকে বিজয়ী করে দুর্নীতিবাজ, চাঁদাবাজদের লালকার্ড দেখাবে। তিনি বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য জামায়াতের আমির ডা: শফিকুর রহমানের নির্বাচনী জনসভাস্থল পরিদর্শনকালে একথা বলেন। এ সময় বগুড়া জেলা জামায়াতের আমির অধ্য মাওলানা আব্দুল হক সরকার, শহর আমির ও বগুড়া-৬ আসনের প্রার্থী অধ্য আবিদুর রহমান সোহেল, জেলা নায়েবে আমির আব্দুল বাসেত, মাওলানা আব্দুল হাকিম সরকার, শহর নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া-৩ আসনের প্রার্থী নূর মোহাম্মদ সহ নেতারা উপস্থিত ছিলেন।