দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের তিন দিন পর ব্যাটারিচালিত অটোরিকশাচালক সাগর আলী ওরফে আপেলের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর এলাকার একটি আখক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাগর আলী ওই এলাকার ফতর আলী শেখের ছেলে। পুলিশ জানায়, তিন দিন আগে তিনি অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটো ছিনতাইয়ের সময় বাধা দেয়ায় দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে যায়। লাশের কিছু অংশ বন্য প্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।



