মাভাবিপ্রবি প্রতিনিধি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক সহকারী প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তৃতীয় অ্যাকাডেমিক ভবনের সামনে বড় পর্দায় শিক্ষার্থীদের জন্য খেলা দেখার আয়োজন করা হয়। গত মঙ্গলবার রাতে খেলা চলাকালে দুই শিক্ষার্থীর মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। খেলা শেষে তা তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ মোতায়েন করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনির মোর্শেদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।



