চুয়েট পরিবারের সাথে ভিসির শুভেচ্ছা বিনিময়

Printed Edition

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া গতকাল চুয়েট পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

ভিসির কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, অন্যান্য পরিচালক, অফিস প্রধান, শাখা প্রধান, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতির সদস্যসহ চুয়েট পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া চুয়েট পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সবার সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। বিভিন্ন আলাপচারিতায় তিনি বিশ্ববিদ্যালয় পরিবারকে একটি ঐক্যবদ্ধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক সাথে কাজ করে প্রতিষ্ঠানটির সাফল্যকে আরো ত্বরান্বিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

জ্বালানি খরচ কমানো ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ পরিবেশকে সুন্দর রাখার আহ্বান জানান। তিনি চুয়েটের চলমান শিক্ষা-গবেষণার অগ্রযাত্রাকে বেগবান করে চুয়েট পরিবারকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা চালানোর আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।