মেহেরপুর প্রতিনিধি
‘আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় মেহেরপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক, সিভিল সার্জন ডা: এ কে এম আর সাইফ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম।



