চবি ক্যাম্পাসে ১৫ ফুট লম্বা সাপ উদ্ধার

Printed Edition

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস (থ্রি-এসএ) সদস্যরা সাপটি উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকার একটি ডোবা থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে থ্রি-এসএ গ্রুপের সদস্যরা সাপটি বিশ্ববিদ্যালয়ের গহিন অরণ্যে অবমুক্ত করেছে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় সাপটিকে দেখতে পান বিশ্ববিদ্যালয়ের শিার্থী সাইমন সাকিব। পরে তিনি থ্রি-এসএ এর সাথে যোগাযোগ করলে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্য মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ মোবারক মিয়া। উদ্ধার হওয়া সাপটি বার্মিজ প্রজাতির। এর দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন আনুমানিক ১৪ থেকে ১৫ কেজি। চট্টগ্রাম ব্যুরো।