চাকসুর উদ্যোগে মেডিসিন কর্নার উদ্বোধন ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বিতরণ

Printed Edition

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সোমবার চাকসু ভবনে ‘মেডিসিন কর্নার উদ্বোধন ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরঞ্জাম প্রদান ও মেডিসিন কর্নার উদ্বোধন করেন চবি ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইব্রাহীম হোসেন রনি। তিনি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা মেটাতে এবং তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতেই এই মেডিসিন কর্নার স্থাপন করা হয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা নিয়মিত প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় ওষুধ সেবা গ্রহণ করতে পারবেন। এ সময় আরো বক্তব্য রাখেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব ও এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান। বিজ্ঞপ্তি।