প্রাইম ব্যাংকের গ্রাহকরা নিশান গাড়ি ক্রয়ে বিশেষ মূল্যছাড় পাবেন

Printed Edition

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি স্ট্র্যাটেজিক অটোসার্ভিসেস লিমিটেড (নিশান)-এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকায় নিশানের কর্পোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহক ও কর্মীরা স্ট্র্যাটেজিক অটোসার্ভিসেস লিমিটেড থেকে সম্পূর্ণ নতুন নিশান গাড়ি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় সুবিধা উপভোগ করতে পারবেন। চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাকিয়ান চৌধুরী এবং স্ট্র্যাটেজিক অটোসার্ভিসেস লিমিটেড (নিশান)-এর পক্ষে স্বাক্ষর করেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর- সেলস মো: নাজমুল হক। এ সময় স্ট্র্যাটেজিক অটোসার্ভিসেস লিমিটেডের ডেপুটি ম্যানেজার- সেলস মো: মাহিদুল হক এবং ডেপুটি ম্যানেজার- সেলস মো: মুফাখখারুল ইসলাম মাসুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।