বাংলাদেশে ব্যাংকের ‘গ্রাহক সচেতনতা সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করল প্রাইম ব্যাংক

Printed Edition

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও প্রাইম ব্যাংক পিএলসির আয়োজনে সম্প্রতি কিশোরগঞ্জের সিটি কনভেনশন হলে অনুষ্ঠিত হলো ‘গ্রাহক সচেতনতা সপ্তাহ-২০২৫ (ঢাকা ডিভিশন)’ এর উদ্বোধনী অনুষ্ঠান। ‘আর্থিক সুরক্ষার লক্ষ্যে গড়ে তুলি সচেতনতা’ শীর্ষক স্লোগানকে উপজীব্য করে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: নিয়ামূল কবীর; বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসের পরিচালক জয়দেব চন্দ্র বনিক এবং প্রাইম ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের পরিচালক মুনীর আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক এফআইসিএসডির অতিরিক্ত পরিচালক ও স্ট্র্যাটেজিক কমিউনিকেশন টিমের প্রধান মোহাম্মদ মাহেনুর আলম।

এ ছাড়া প্রাইম ব্যাংকের উদ্ভাবনী উদ্যোগ ‘প্রাইম সার্ভ’ ও গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াসংক্রান্ত পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দেন ব্যাংকটির হেড অব কনজিউমার প্রোটেকশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি কাজী রেশাদ মাহবুব। বিজ্ঞপ্তি।