আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের (উত্তর ও দক্ষিণ) অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন বুধবার (১২ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সৈয়দ মনসুর মোস্তফা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ডিএমডি ও চিফ ইনফরমেশন অফিসার মো: মনিতুর রহমান; ডিএমডি ও চিফ অব লোন পারফরমেন্স ম্যানেজমেন্ট শেখ আকতার উদ্দীন আহমেদ; চিফ অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস হেলাল আহমেদে; চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার মণ্ডলসহ সিনিয়র কর্মকর্তারা। সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের ৩৭টি শাখার ব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানরা অংশ নেন। বিজ্ঞপ্তি।



