শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ও নরিনা ইউনিয়নে একই দিনে পৃথক ঘটনায় দুই নারী আত্মহত্যা করেছেন। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, গত ২৩ জুন মঙ্গলবার বিকেলে উপজেলার গাড়াদহ ইউনিয়নের হরিরামপুর গ্রামের ছামাদ আলীর স্ত্রী তিন সন্তানের জননী আনজুয়ারা খাতুন (৪৫) স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্যাস ট্যাবলেট পান করে আত্মহত্যা করেছেন। অন্য দিকে একই দিনে উপজেলার নরিনা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের দুই সন্তানের জননী সাহেব আলীর স্ত্রী আছমা খাতুন (৪৩) গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় শাহজাদপুর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।



