আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে উপায়-এর চুক্তি স্বাক্ষর

Printed Edition

ফান্ড ট্রান্সফার, রেমিট্যান্স সেবা ও শরিয়াহসম্মত ইসলামিক মাইক্রো সেভিংস কার্যক্রম সম্প্রসারণে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক লিমিটেডের (উপায়) মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: রাফাত উল্লা খান এবং উপায়ের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বরণ দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুর রহমান চৌধুরী, মো: আমিনুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ হোসেন, এস এম আবু জাফর এবং উপায়ের হেড অব করপোরেট সেলস সাজ্জাদ আলম, হেড অব প্রোডাক্ট, স্ট্র্যাটেজি অ্যান্ড প্রোডাক্ট মোহাম্মদ মামুন রেজা খান, ডিজিএম (করপোরেট সেলস) শাহ আরাফাত হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।