জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালি সন্ধ্যা

Printed Edition
জাতীয় প্রেস ক্লাবে কাওয়ালি সন্ধ্যায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ অতিথিরা : নয়া দিগন্ত
জাতীয় প্রেস ক্লাবে কাওয়ালি সন্ধ্যায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ অতিথিরা : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে গতকাল শুক্রবার আয়োজন করা হয় কাওয়ালি সন্ধ্যা। অনুষ্ঠানে প্রাণজুড়ানো কাওয়ালি পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় কাওয়ালি ও সুফি সংগীত শিল্পী সমীর কাওয়াল এবং সৈয়দ সাজ্জাদ হোসেন আরমান ও তাঁদের দল। ‘আলী আলী মওলা’ আলী, ‘পর্দা হ্যায় পর্দা’, ‘আমার দেহ মন বলে নবী নবী’, ‘ইঙ্কে নবী দিল মে পয়দা কারো’, ‘দমাদম মাস্ত কালান্দর’, ‘খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা’ ইত্যাদি উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালি দর্শক-শ্রোতাদের মোহিত করে।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। উদ্বোধন ঘোষণা করেন ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ। বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় মনোজ্ঞ অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টায় শুরু হয়। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, সদস্য আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, মাসুমুর রহমান খলিলী, এ কে এম মহসীন এবং জাহিদুল ইসলাম রানি।