দেশের শীর্ষস্থানীয় শরিয়াভিত্তিক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং প্রভাতী ইন্স্যুরেন্সের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায়, প্রভাতী ইন্স্যুরেন্সের অপারেশনাল নেটওয়ার্কে নির্বিঘেœ প্রিমিয়াম সংগ্রহ, উন্নত সুরক্ষা, রিয়েল-টাইম রিপোর্টিং এবং আরো দক্ষ আর্থিক সমন্বয় নিশ্চিত করা যাবে। গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা প্রদানে এই অংশীদারিত্ব ডিজিটাল আর্থিক পরিষেবায় নতুন মানদণ্ড স্থাপন করবে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন এবং প্রভাতী ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জাহেদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রভাতী ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন মামুন, উপব্যবস্থাপনা পরিচালক নেওয়াজ মোহাম্মদ রাশেদুল করিম এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: এমদাদুল হক, বাচ্চু শেখ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবু কাওছার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার নাজমুল হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই চুক্তির মাধ্যমে উদ্ভাবনী ব্যাংকিং প্রযুক্তির ব্যবহার আরো বিস্তৃত হবে এবং করপোরেট গ্রাহকদের জন্য আরো নিরাপদ, নির্ভরযোগ্য ও কার্যকর সংগ্রহ ব্যবস্থাপনা নিশ্চিত হবে। বিজ্ঞপ্তি।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে প্রভাতী ইন্স্যুরেন্সের চুক্তি
Printed Edition



