তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান

Printed Edition

৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে রাজধানীর তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ শীর্ষক এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সাথে স্বাধীনতা, দেশপ্রেম, আত্মত্যাগ ও গণঅধিকার প্রতিষ্ঠার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন।

প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক এবং প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ এম আব্দুল্লাহ আল মামুন। উদ্বোধনী বক্তব্য রাখেন সাবেক তানযীমিয়ান ও জুলাই গণ-অভ্যুত্থানে দৃষ্টিশক্তি হারানো গাজী সাইফ আরিফিন রাহাত।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় বিদ্রোহী ও দেশাত্মবোধক গান, জুলাইভিত্তিক কবিতা আবৃত্তি এবং একক অভিনয়। প্রতিটি পরিবেশনায় উঠে আসে সংগ্রাম, ত্যাগ, সাহস ও বিজয়ের অনুপ্রেরণামূলক চিত্র, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। শিক্ষার্থীদের পরিবেশনা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। রক্তাক্ত জুলাই উপলক্ষে আয়োজিত হস্তলিপি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি।