মেরিন একাডেমি অ্যালামনাইয়ের কমিটি ঘোষণা

Printed Edition
মেরিন একাডেমি অ্যালামনাইয়ের কমিটি ঘোষণা
মেরিন একাডেমি অ্যালামনাইয়ের কমিটি ঘোষণা

বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিএমএএএ ২০২৬-২৭ মেয়াদের জন্য নতুন নির্বাচিত নির্বাহী কমিটি ঘোষণা করেছে। এতে মো: শাখাওয়াত হোসেন (১৬/ই) সভাপতি এবং মো: মাহবুবুর রহমান (২৫/ই) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন, এম এ ফাসিহুর রহমান (১৯/এন) ভাইস-প্রেসিডেন্ট ১, মো: গোলাম সরওয়ার (১৯/ই) ভাইস প্রেসিডেন্ট ২, ফয়সাল আল আসাদুজ্জামান (২৮/ই) কোষাধ্যক্ষ এবং মো: গোলাম জিলানী (৩৭/ই) সহকারী সাধারণ সম্পাদক। এ ছাড়া ও বিভিন্ন ব্যাচের সম্মানিত ১০ জন নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রসঙ্গত ১৯৬২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রাচীনতম ও স্বনামধন্য বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের অ্যালামনাইগণ দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তারা বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছেন। বিজ্ঞপ্তি।