ক্ষেপণাস্ত্র পরীক্ষার ২৪ ঘণ্টা আগে নোটিশ চায় যুক্তরাষ্ট্রসহ ৪১ দেশ

Printed Edition

নিপ্পন ডট কম

আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম), সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) এবং মহাকাশ যান উৎক্ষেপণের (এসএলভি) ক্ষেত্রে অন্তত ২৪ ঘণ্টা আগে ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত রাষ্ট্রগুলোকে অবহিত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানসহ ৪১টি দেশ।

মঙ্গলবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরিচালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলোতে আইসিবিএম, এসএলবিএম ও এসএলভি উৎক্ষেপণের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে গৃহীত আগাম নোটিশ প্রদান ও সম্ভাব্য সঙ্ঘাত এড়ানোর প্রচলিত নিয়মাবলি অনুসরণ করা হয়নি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, পর্যাপ্ত আগাম নোটিশ এবং বিস্তারিত তথ্য প্রদান ছাড়া পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের কর্মকাণ্ড ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিকটবর্তী এলাকাগুলোতে অবস্থিত রাষ্ট্রগুলোর শান্তি ও নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘিœত করে। প্রসঙ্গত গত ৬ জুলাই চীনা সামরিক বাহিনী একটি পারমাণবিক সাবমেরিন থেকে প্রশান্ত মহাসাগরের দিকে একটি এসএলবিএম নিক্ষেপ করে বলে ধারণা করা হয়।