২৫ বছরপূর্তিতে চেঞ্জমেকার ও দীর্ঘকালীন কর্মকর্তাদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক

Printed Edition

প্রতিষ্ঠার২৫ বছরপূর্তি উদ্যাপনের অংশ হিসেবে ব্যাংকের অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৫ জন কর্মকর্তাকে ‘চেঞ্জমেকার’ এবং অবদান ও নিষ্ঠার জন্য দীর্ঘসময় ধরে কর্মরত ২৬ জন কর্মকর্তাকে সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে গত ২৫ বছরে নিজেদের নিষ্ঠা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও কর্মপ্রচেষ্টার মাধ্যমে ব্র্যাক ব্র্যাংকের অগ্রগতিতে অবদান রাখা এসব সহকর্মীদের সম্মাননা জানানো হয়। ব্যাংকের ২৫ বছরের যাত্রার বিভিন্ন পর্যায়ে অবদানের জন্য ২৫ জন চেঞ্জমেকারকে নির্বাচিত করা হয়। প্রচলিত কাজের ধারাকে চ্যালেঞ্জ করা, নতুন সম্ভাবনা তৈরি, সমস্যার সমাধান এবং প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ব্র্যাক ব্যাংকের প্রবৃদ্ধি ও ট্রান্সফরমেশনের পেছনের মানুষগুলোর গল্প তুলে ধরতে ‘২৫ ঋধপবং ড়ভ ইজঅঈ ইধহশ’ সিরিজে তাদের কর্মজীবনের গল্প প্রকাশ করা হয়। সম্মাননার অংশ হিসেবে চেঞ্জমেকারদের তাদের নিজস্ব ছবি সংবলিত স্মারক উপহার দেয়া হয়। ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাতউল্লাহ খান সম্মাননাপ্রাপ্ত সহকর্মীদের হাতে স্মারকগুলো তুলে দেন। বিজ্ঞপ্তি।