মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকসহ ২০২৬ সেশনের নির্বাহী সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ অভিষেক অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন ও ক্লাব সুপারভাইজরি কমিটির আহ্বায়ক মো: মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমান, রেজিস্টার এ এইচ এম আবু সাঈদ, ছাত্রবিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল মতিনসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং ক্লাবসমূহের মডারেটর ও অ্যাসিস্ট্যান্ট মডারেটরা। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব নবনির্বাচিতদের স্বাগত জানিয়ে বলেন, দেশে-বিদেশে এবং সরকারি-বেসরকারি পর্যায়ে মানারাত ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটদের ভালো মূল্যায়ন রয়েছে। শিক্ষার্থীদের এই সফলতার পেছনে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম অনন্য ভূমিকা পালন করছে। বিশ্ববিদ্যালয়ের ১৫টি ক্লাবের মাধ্যমে এসব সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিজ্ঞপ্তি।



