বাগেরহাটে পরকীয়া দ্বন্দ্ব

এক খুন করতে এসে ৩ জনকে হত্যা

Printed Edition

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন করেছে পুলিশ। পরকীয়া ও পারিবারিক দ্বন্দ্বের জেরে এক খুন করতে এসে গত ৩ আগস্ট রাতে একই পরিবারের ৩ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে বাগেরহাট ডিবি ও কচুয়া থানা পুলিশের যৌথ টিম। এক প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকবদার এই তথ্য জানান।

পুলিশ জানায়, একটি পরিবারের তিন সদস্য নিখোঁজ ও এলাকা থেকে তীব্র দুর্গন্ধ ছড়ানোর খবর পেয়ে কচুয়া থানা পুলিশ চান্দেরখোলা এলাকায় একটি বাড়িতে যান। সেখানে ওই তীব্র দুর্গন্ধের কারণ অনুসন্ধানে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে। গত ৩ আগস্ট দিবাগত রাতে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে। ঘটনার পরদিন কচুয়া থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায় এবং থানায় একটি হত্যা মামলা করা হয়। ঘটনার তদন্তের ধারাবাহিকতায় গত ১৩ আগস্ট মূল আসামি জাহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় পরবর্তীতে আসাদুল শেখ ও মো: আরিফ হাওলাদার ওরফে বাবু নামে আরো দুই আসামিকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।