‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারী’র প্রবর্তক মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর (ক.) দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে এসজেডএইচএম ট্রাস্টের ‘শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বৃত্তি তহবিল’-এর উদ্যোগে গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে ২০২৫ সালের তৃতীয় ধাপের বৃত্তি দেয়া হয়েছে। এই ধাপে বুয়েট, মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদরাসার মোট ২৩৬ জন দরিদ্র্র, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে মোট ১২ লাখ ৩৮ হাজার টাকা বৃত্তি দেয়া হয়।
বৃত্তি তহবিলের সদস্য আবু সালেহ সুমনের সঞ্চালনায় ও ট্রাস্টের সচিব এ ওয়াই এমডি জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের এমপি আলহাজ এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বেসরকারি কারা পরিদর্শক জাফর আহমদ, ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আজম, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ শিহাব উদ্দিন আলম, শিশু-কিশোর সমাবেশ আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক এইচ এম রাশেদ খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কর্ণফুলী আবদুল জলিল কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন। এ সময় এসজেডএইচএম বৃত্তি তহবিলের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ও ট্রাস্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসায়ে গাউসুল আজম মাইজভাণ্ডারীর শিক্ষার্থী হাফেজ মুহাম্মদ জুনায়েদ, নাতে মোস্তফা (দ.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন হাফেজ আরমান হোসেন। বিজ্ঞপ্তি।



