বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার দিলকুশার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার রূহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ মুনাজাত করা হয়।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম দোয়া মাহফিলে অংশ নেন। এতে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো: হারুনুর রশীদ।
রূপালী ব্যাংক কর্মচারী সঙ্ঘের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক ইয়াছমিন বেগম, মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো: মঈনুদ্দিন মাসুদ, সালামুন নেছা ও শেখ মনজুর করিম ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এ ছাড়াও কর্মচারী সঙ্ঘের সভাপতি মো: নূরুল হক সরদার (নিরু) ও সাধারণ সম্পাদক হোসেন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



