ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত

Printed Edition

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের প্রধান কার্যালয়ের দাফতরিক কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ ও পেশাগত মানোন্নয়নে মোটিভেশনাল সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভায় জুলাই মাসের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ী ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ের ২৬ জন কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শাহাদাত হোসেন সেলিম বিশেষ অতিথি ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ হাবিবুর রহমান হাবিব।

এতে বক্তব্য রাখেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: কাজিম উদ্দিন ও ডিএমডি অ্যান্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ। সঞ্চালনা করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো: এনামুল হক। অনুষ্ঠানে ডিএমডি মো: আবুল কাসেম, ডিএমডি বাহার উদ্দিন মজুমদারসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, বীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, দুঃসময়ে বীমা মানুষের পাশে দাঁড়ায়। আমি ১৯৯০ সালে ন্যাশনাল লাইফে বীমা করে অনেক টাকা পেয়েছি, উপকৃত হয়েছি। আমার জানামতে অনেক মানুষ ন্যাশনাল লাইফে বীমা করে উপকৃত হয়েছে। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে বীমার উন্নয়নে আমি নিঃস্বার্থভাবে কাজ করব।

কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ন্যাশনাল লাইফ গ্রাহকের টাকা সর্বোচ্চ সুরক্ষা দিচ্ছে এবং দাবি পরিশোধে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। বর্তমানে অনেক কোম্পানি যথাসময়ে গ্রাহকের দাবি পরিশোধে ব্যর্থ হলেও ন্যাশনাল লাইফ নির্ধারিত সময়ে গ্রাহকের হাতে দাবির টাকা পৌঁছে দিচ্ছে। বিজ্ঞপ্তি।