ক্রীড়া ডেস্ক
আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপে জন্য এইডেন মাকরামের নেতৃত্বে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করছে দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের অবসর থেকে ফেরে আসা কুইন্টন ডি কককে দলে রাখা হয়েছে। এ ছাড়াও দলে রয়েছেন ইনজুরি থেকে ফেরা আনরিখ নরকিয়া। গ্রুপ ‘ডি’তে দক্ষিণ আফ্রিকা মোকাবেলা করবে আফগানিস্তান, নিউজিল্যান্ড, কানাডা ও সংযুক্ত আবর আমিরাতের।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : এইডেন মাকরাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, টনি ডি জোরজি, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডোনোভান ফেরেইরা, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, কোয়েনা মাফাকা, লুঙ্গি এনগিডি, জেসন স্মিথ, জর্জ লিন্ডে, করবিন বশ, আনরিখ নরকিয়া।



