কিয়েভে বন্দুকধারীর হামলায় নিহত ৬

Printed Edition

বিবিসি

ইউক্রেনের রাজধানী কিয়েভে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত ও আরো ১৪ জন আহত হয়েছে। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছে। গত শনিবার শহরের দক্ষিণাঞ্চলীয় হোলোসিইভস্কি জেলায় এই হামলার ঘটনা ঘটে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো জানান, স্থানীয় এক বাসিন্দা প্রথমে রাস্তায় পথচারীদের ওপর গুলি চালাতে শুরু করেন। এরপর বন্দুকধারী পাশের একটি সুপারমার্কেটে ঢুকে বেশ কয়েকজনকে জিম্মি করেন। পরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হামলাকারী নিহত হন।

ক্লিমেনকো আরো জানিয়েছেন, সুপারমার্কেটের ভেতর পুলিশের মধ্যস্থতাকারীরা প্রায় ৪০ মিনিট ধরে হামলাকারীর সাথে কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করেন।