বরিশাল ব্যুরো
বরিশাল সংস্কৃতি কেন্দ্র আয়োজিত স্মরণসভায় আলোচকরা বলেছেন, কবি মতিউর রহমান মল্লিক বাংলাদেশের কোটি মানুষের আইডল। তার লেখা গান এখনো দেশে কিংবা প্রবাসের কোটি মানুষকে বিশ^াসী চেতনায় উজ্জীবিত ও অনুপ্রাণিত করে। নিজের লিখে যাওয়া বিশাল সাহিত্য সম্ভার এবং গানের মাঝেই তিনি চিরদিন পাঠক হৃদয়ে বেঁচে থাকবেন।
বুধবার বরিশাল সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি মো: আবদুল হাই। বক্তব্য রাখেনÑ দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল অঞ্চল পরিচালক আযাদ আলাউদ্দীন, বরিশাল সাংস্কৃতিক সংসদের সভাপতি মোহাম্মদ আবদুল মান্নান, প্রশিক্ষণ সম্পাদক ও সাইমুম শিল্পীগোষ্ঠীর সঙ্গীত বিভাগের সাবেক পরিচালক আহমদ আল আমিন ও হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর পরিচালক নোমান বিন ইউসুফ।
অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সহকারী পরিচালক সাঈদ মাহফুজ। অনুষ্ঠানে কবি মতিউর রহমান মল্লিকের লেখা গানÑ ‘আমাদের নিয়তে দাও খুলুসিয়াত প্রভু হে, পরিবেশন করেন শিল্পীরা। আলোচনা সভা শেষে কবি কবি মতিউর রহমান মল্লিকের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।


