শাহ্জালাল ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় কর্মশালার আয়োজন

Printed Edition

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি গত ২০ জুন ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের রিক্স ম্যানেজমেন্ট বিভাগ এবং উত্তরা শাখার যৌথ উদ্যোগে উত্তরা শাখায় ‘আর্থিক স্বাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন’ বিষয়ে অর্ধদিনব্যাপী এক আর্থিক স্বাক্ষরতা কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের রিক্স ম্যানেজমেন্ট বিভাগ ও ফাইন্যান্সিয়াল ইনক্লুসন ইউনিটের প্রধান মোহাম্মদ আবু ছায়েম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ক্যাশলেস লেনদেনের ব্যবহার বিষয়ে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের আইটি বিভাগের প্রধান ও সিটিও খন্দকার বেদৌরা মাহবুব ও ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মো: রিয়াদ হোসেন বিস্তারিত আলোচনা করেন। তা ছাড়া অনুষ্ঠানে ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক আবু হানিফ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের এয়ারপোর্ট রোড শাখার ব্যবস্থাপক শামসুল আরেফিন ফেরদৌস, সাভার শাখার ব্যবস্থাপক আবু নাছের আহমেদ, জয়দেবপুর চৌরাস্তা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাহাবুদ্দিন মজুমদার, আশকোনা শাখার ব্যবস্থাপক আহসানুল হক ফেরদৌস এবং ডিএসই এনেক্স বিল্ডিং উপশাখার ইনচার্জ মোছাম্মত লায়লা নুর স্মৃতি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।