বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম চাপে ভোক্তা, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

শাহ আলম নূর
Printed Edition

এক দিন পর দেশে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ার সাথে সাথে তার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে খাদ্য ও নিত্যপণ্যের বাজারে। সরকারের পক্ষ থেকে বারবার বাজার স্বাভাবিক থাকার আশ্বাস দেয়া হলেও বাস্তবচিত্র বলছে ভিন্ন কথা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহরের খুচরা বাজারে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, সবজি ও মাছ-গোশতের দামে আবার ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। কোথাও কোথাও নির্দিষ্ট কিছু পণ্যের সরবরাহেও দেখা দিচ্ছে অনিশ্চয়তা, যা ভোক্তাদের মধ্যে বাড়তি উদ্বেগ সৃষ্টি করছে।

ব্যবসায়ীরা বলছেন, নির্বাচন ঘিরে পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা বাড়ছে। দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক কর্মসূচি, মিছিল-মিটিং ও সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় অনেক পরিবহন মালামাল বহনে ঝুঁকি নিতে চাইছে না। ফলে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে পণ্য পৌঁছাতে সময় বেশি লাগছে এবং খরচও বেড়ে যাচ্ছে।

তারা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে বাজার অস্থিরতা নতুন কিছু নয়। অতীতেও দেখা গেছে, রাজনৈতিক অনিশ্চয়তা বাড়লে ব্যবসায়ী ও পরিবহন খাত সতর্ক অবস্থানে চলে যায়, যার সরাসরি প্রভাব পড়ে পণ্যের দাম ও সরবরাহে। তারা মনে করেন, আগাম প্রস্তুতি, রাজনৈতিক সহিংসতা এড়ানো এবং প্রশাসনিক তৎপরতা বাড়ানো গেলে বাজারকে অনেকটাই স্থিতিশীল রাখা সম্ভব।

রাজধানীর কাওরান বাজারের এক পাইকারি চাল ব্যবসায়ী বলেন, আমরা নিজেরাও অস্থিরতার মধ্যে আছি। মোকামে চাল আছে, কিন্তু পরিবহন সঙ্কট হলে নিয়মিত সরবরাহ বজায় রাখা কঠিন হয়ে পড়ে। ট্রাকভাড়া বেড়ে গেলে সেই খরচ আমাদের পণ্যের দামের মধ্যেই যোগ করতে হয়। নির্বাচনের কারণে পরিস্থিতি আরো চাপের মধ্যে পড়তে পারে বলে তিনি মনে করেন।

সংশ্লিষ্টরা বলছেন, বন্দর ও মহাসড়কে যদি রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়, তাহলে আমদানিনির্ভর পণ্য বিশেষ করে ডাল, পেঁয়াজ ও ভোজ্যতেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে। অনেক ব্যবসায়ী আগেভাগেই পণ্য মজুদ করে রাখছেন, যা বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করছে বলেও অভিযোগ রয়েছে।

অন্য দিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়ানোর দায় পুরোপুরি তাদের নয়। বাজারে পাইকারি দাম বাড়লে খুচরা পর্যায়ে তার প্রভাব পড়বেই। রাজধানীর মিরপুরের এক খুচরা ব্যবসায়ী বলেন, ক্রেতারা মনে করেন আমরা ইচ্ছা করে দাম বাড়াই। কিন্তু আমাদের যদি বেশি দামে কিনতেই হয়, তাহলে কম দামে বিক্রি করব কিভাবে।

এ দিকে সবচেয়ে বেশি চাপ অনুভব করছেন সাধারণ ভোক্তারা। বিশেষ করে নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের মাসিক বাজেট এলোমেলো হয়ে যাচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরের এক বেসরকারি চাকরিজীবী বলেন, নির্বাচন এলেই বাজার অস্থির হয় এটা যেন নিয়মে পরিণত হয়েছে। আয় বাড়ে না, কিন্তু বাজারের খরচপ্রতি মাসেই বাড়ছে। তার মতে, মাস শেষে সঞ্চয় তো দূরের কথা, সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে।

গৃহিণীরাও একই অভিযোগ করছেন। তারা বলছেন, আগের তুলনায় কম পণ্য কিনেও বেশি টাকা খরচ হচ্ছে। ফলে খাবার তালিকা থেকে বাদ দিতে হচ্ছে মাছ, ফল ও দুধের মতো প্রয়োজনীয় পণ্য। এতে হ১৩ পৃ: ১-এর কলামে