রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতা

ঢাবি শিকদের জড়িত থাকার অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিকের জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপ। কমিটিকে সংশ্লিষ্ট শিকদের বিষয়ে সার্বিক তথ্য পর্যালোচনা করে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন এবং আইন অনুষদের ডিন।

বিবৃতিতে জানানো হয়, কমিটি ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। সংশ্লিষ্ট শিকদের বিষয়ে প্রাপ্ত তথ্য ও অভিযোগ পর্যালোচনা করে প্রয়োজনীয় করণীয় নির্ধারণের পাশাপাশি সুপারিশ দেবে কমিটি।

এতে আরো বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপরে নজরে আসে। ওই প্রতিবেদনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার ল্েয দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক গোপন তৎপরতায় যুক্ত থাকার দাবি করা হয়। প্রতিবেদনটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক এমন তৎপরতায় যুক্ত রয়েছেন বলে উল্লেখ করা হয়। এর মধ্যে এখন পর্যন্ত ৫৮ জন শিকের নাম শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপ।

কর্তৃপ বলছে, শনাক্ত হওয়া শিকদের বিষয়ে গঠিত কমিটি যাচাই-বাছাই করবে। ভবিষ্যতে প্রতিবেদনে উল্লেখিত আরো কোনো শিকের নাম শনাক্ত হলে তাদের বিষয়ও একইভাবে খতিয়ে দেখবে কমিটি। যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।

কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতেই পরবর্তী পদপে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপ।