খুলনা ব্যুরো
বিএফইউজের নির্বাহী কমিটির সাবেক সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সিনিয়র সদস্য ইউএনবি খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলমের মা হাজরা খাতুন (৮৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘরের জানালা খুলতে গিয়ে পড়ে গিয়ে তার পা ভেঙে গেলে তাকে ৭ আগস্ট শুক্রবার খুলনার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ভোরে তিনি ইন্তেকাল করেন। গতকাল জুমাবাদ খুলনা মহানগরীর নিরালা প্রান্তিকা জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার কফিন গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে নেয়া হয়। সেখানে দরগাহপুর মাদরাসা প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
সাংবাদিক দিদারুল আলমের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো: রাশিদুল ইসলাম, সহসভাপতি মো: নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহসাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো: রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো: এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত, বিএফইউজের সাবেক সহসভাপতি ড. মো: জাকির হোসেন এবং নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন।


