নতুন ৫ শতাধিক পণ্য নিয়ে বাণিজ্যমেলায় আরএফএল

Printed Edition

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বিশাল পরিসরে অংশ নিয়েছে শিল্পগ্রুপ আরএফএল। এবারের মেলায় প্রতিষ্ঠানটি আটটি প্যাভিলিয়ন ও স্টলে পাঁচ হাজারের অধিক পণ্য প্রদর্শন করছে। পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে নতুন পাঁচ শতাধিক পণ্য প্রদর্শন করা হচ্ছে।

মেলায় আরএফএলের প্রধান আকর্ষণ ‘আরএফএল প্রিমিয়ার প্যাভিলিয়ন’। বাণিজ্যমেলার মূল ভবনের উত্তর পাশে অবস্থিত তিন তলা বিশিষ্ট পাঁচ হাজার বর্গফুটের বিশাল এই প্যাভিলিয়ন থেকে দর্শনার্থীরা প্রয়োজনীয় পণ্যের এ টু জেড সমাধান পাচ্ছেন। এখানে হাউজওয়্যার, কিচেনওয়্যার, খেলনা, মেলামাইন, স্টেশনারিসহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শিত হচ্ছে।

আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম বলেন, ‘প্রতিবারের মতো এবারো দর্শননার্থীদের আগ্রহকে গুরুত্ব দিয়ে নতুন ও মানসম্মত পণ্য প্রদর্শন করছি। বিশেষ অফার ও ছাড় থাকায় ক্রেতারা উপভোগ্য কেনাকাটার অভিজ্ঞতা পাবেন।’ আরএফএল প্রিমিয়ার প্যাভিলিয়নের পাশেই রয়েছে ‘ট্র্যাভেলো’ লাগেজ ও ওয়াকার ফুটওয়্যারের স্টল। ওয়াকার ফুটওয়্যার প্রায় ৫০টি নতুন পণ্য প্রদর্শন করছে এবং ৬০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে। ট্র্যাভেলো লাগেজে সর্বোচ্চ ৫০ শতাংশ মূল্যছাড় দেয়া হচ্ছে।

এবারের মেলার মূল ভবনে দু’টি আলাদা স্টলে রিগ্যাল ফার্নিচার ও ভিশন ইলেকট্রনিকস পণ্য প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে রিগ্যাল ফার্নিচার ৪৫টির বেশি আধুনিক ডিজাইনের নতুন ফার্নিচার প্রদর্শন করছে। ভিশন ইলেকট্রনিকস ৩০০ পণ্যের মধ্যে ২৫টির বেশি নতুন পণ্য তুলে ধরছে। এ ছাড়া ভিশন ইলেকট্রনিকস স্টলেই সাজানো হয়েছে আরএফএলের প্রোটন মোবাইল ফোন।

এই প্রথমবারের মতো মেলায় ‘রাইডো’ নামে ইলেকট্রিক স্কুটারের জন্য আলাদা স্টল রাখা হয়েছে, যেখানে আটটি মডেল প্রদর্শন করা হচ্ছে। এ ছাড়া এসব ইলেকট্রিক স্কুটারেই মেলা উপলক্ষে দেয়া হচ্ছে বিশেষ ছাড়। বিজ্ঞপ্তি।