ভারতে নিপাহ ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণে অস্ট্রেলিয়া

Printed Edition

ক্রীড়া ডেস্ক

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ। সংক্ষিপ্ত ভার্সনের এই আসর শুরুর আগে ভারতে নতুন এক উদ্বেগের নাম নিপাহ ভাইরাস। গোটা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে এই মহামারী। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে দেশটির সরকার, বলে গতকাল জানান স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার।

এর আগে পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, নিপাহ ভাইরাসের কারণে নাকি ভারতে খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। তবে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর মধ্যে নতুন করে উদ্বেগের খবর উদ্বেগ প্রকাশ করল অস্ট্রেলিয়ানরা। নাইন নেটওয়ার্ক টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নিপাহ ভাইরাস কখনোই অস্ট্রেলিয়ায় ধরা পড়েনি। তবে ডিসেম্বর মাসে ভারতে যে প্রাদুর্ভাব শুরু হয়েছে, সেটিকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি।’

তিনি যোগ জানান, ‘ভারতীয় কর্তৃপক্ষ অস্ট্রেলিয়াকে জানিয়েছে যে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবুও সতর্কতা অবলম্বন করা হচ্ছে, কারণ ‘এটি একটি অত্যন্ত গুরুতর ভাইরাস’।’

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দল বরাবরই তাদের খেলোয়াড়দের সুরক্ষার ব্যাপারে অতি সতর্ক। সেক্ষেত্রে ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব আরো বাড়লে খেলতে আপত্তি জানাতে পারে এই দলগুলো।