মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাইলজুরী গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুন্নাফ (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মৃত আব্দুল জব্বার মুন্সীর সন্তান।
বুধবার বেলা ১১টায় বাইলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে ঘিওর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: তানভীর ইসলাম এবং ঘিওর থানার ওসি মীর মাহবুবুর রহমান মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা।



