পিয়ারা আক্তার
সাবেক শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রমনা, ঢাকা।
প্রিয় প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘সপ্তম অধ্যায় : মানবাধিকার’ থেকে ৪টি বিস্তৃত উত্তর প্রশ্ন এবং ২টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
বিস্তৃত উত্তর প্রশ্ন
প্রশ্ন : অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য হলো :
১. অটিস্টিক শিশুর কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে।
২. সব কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়।
৩. কোনো কোনো শিশু চমৎকার প্রতিভার অধিকারী হয়।
প্রশ্ন : শিশুর অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও।
উত্তর : শিশুর অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ নিচে দেয়া হলো :
প্রশ্ন : নারী অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও।
উত্তর : নারী অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ নিচে দেয়া হলো :
প্রশ্ন : মানবপাচার বলতে কী বুঝায়?
উত্তর : মানবপাচার বলতে এক দেশের মানুষকে বিশেষত নারী ও শিশুদের অন্য দেশে পাচার বা বিক্রি করাকে বুঝায়। এটি একটি বৃহৎ ও মানবাধিকারবিরোধী কাজ। অমানবিক ও ঝুঁকিপূর্ণ কাজের জন্য নারী ও শিশুদের বিদেশে পাচার করাই মানবপাচার।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন : কোন প্রতিষ্ঠান মানবাধিকারকে প্রথম স্বীকৃতি প্রদান করে? কখন?
উত্তর : জাতিসঙ্ঘ প্রথম মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে মানবাধিকার ঘোষণাপত্র অনুমোদন করার মাধ্যমে মানবাধিকারকে স্বীকৃতি প্রদান করে। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকারকে স্বীকৃতি দেয় প্রতিষ্ঠানটি।
প্রশ্ন : শিশুশ্রমের কারণে শিশুরা কোন অধিকার থেকে বঞ্চিত হয়?
উত্তর : শিশুশ্রমের কারণে শিশুরা যেসব অধিকার থেকে বঞ্চিত হয় সেগুলো হলো :
১. শিক্ষার অধিকার।
২. মৌলিক মানবাধিকার।
৩. গৃহে বাস করার অধিকার।
৪. নিরাপদে থাকার অধিকার।



