বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) গতকাল শনিবার বিইউএফটি- এসআইসিআইপি কর্মসূচির আওতায় তৃতীয় ব্যাচের উদ্বোধন, প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ এবং চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান।
সভাপতিত্ব করেন বিইউএফটির ভিসি (মনোনীত) এবং বিইউএফটি-এসআইসিআইপি কর্মসূচির উপদেষ্টা অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রিয়াজ বিন মাহমুদ, ডিইপিডির (পিএম-৩) অতিরিক্ত সচিব সৈয়দা আমিনা ফাহমিন, শিন শিন গ্রুপের উপদেষ্টা টিম জাহিদ হোসেন, বিইউএফটির ভারপ্রাপ্ত প্রোভিসি অধ্যাপক ড. মো: আলমগীর হোসাইন, রেজিস্ট্রার রফিকুজ্জামান, এইইপিডি (পিএম-৩) এসআইসিআইপির উপসচিব মৌরিন করিম এবং ডিইপিডির (এফএম) মঈনুল হাসান।
এ ছাড়া অনুষ্ঠানে বিইউএফটির বিভিন্ন অনুষদের ডিন, জনসংযোগ পরিচালক, ছাত্রকল্যাণ পরিচালক, অ্যাকাডেমিক ও প্রশাসনিক বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তাসহ তৈরী পোশাক ও বস্ত্রশিল্প খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



