নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশীর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় প্রবাসী বাংলাদেশীর প্রাণহানির খবর অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অপর এক বাংলাদেশী প্রবাসীর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।



