হজ্ব ফাইন্যান্স কোম্পানি পিএলসির (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান) এর অডিট কমিটির সভা গত সোমবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান এ এ এম হাবিবুর রহমান। সভায় পরিচালক মো: সাঈদ আহমেদ এফসিএ এবং ভার্চুয়ালি মালয়েশিয়ান পরিচালক মোহাম্মদ সাবরি বিন জাহিয়া, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো: শফিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো: মাহমুদুর রহমান, সিএফও মো: মনিরুল ইসলাম শামীম, হেড অব আইসিসি বৃতিসুন্দর দেবনাথ ও বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন দল অংশগ্রহণ করেন। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ এর হিসাব বিবরণীসহ শাখাগুলোর অডিট রিপোর্ট পর্যালোচনা করা হয়। বিজ্ঞপ্তি।



