ডুয়েট ও ইন্দোনেশিয়ার পিপিএনএসের মধ্যে এমওইউ স্বাক্ষর

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

শিক্ষা, গবেষণা ও কমিউনিটি সার্ভিসে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় পলিটেকনিক প্রতিষ্ঠান পলিটেকনিক পারকাপালান নেগারি সুরাবায়ার (পিপিএনএস) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

রোববার ডুয়েটের সভাকক্ষে অনুষ্ঠিত এই এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন ও প্রোভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার।

ডুয়েটের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা: আবু তৈয়ব এবং পিপিএনএসের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক রাচমাদ সেলিজিজিনো, এস.টি., এম.টি.। এ সময় পিপিএনএসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সাসটেইনেবল এনার্জি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রোগ্রামের প্রধান অধ্যাপক ড. আনিস মুসতাগফিরিন, এস.টি., এম.টি.।