১৩তম আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Printed Edition

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ অধিদফতর আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রানার-আপ হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। গত ১৯ জুন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বটি আগামী ৯ জুলাই বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হবে। এবারের প্রতিযোগিতার বিষয় ছিল, ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজনের চেয়ে প্রশমনই অধিক গুরুত্বপূর্ণ’। বিষয়টির পক্ষে যুক্তি উপস্থাপন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বিপক্ষে যুক্তি উপস্থাপন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তথ্যনির্ভর ও যুক্তিসমৃদ্ধ বিতর্ক শেষে বিচারকদের রায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়। চূড়ান্ত পর্বে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো: লুৎফর রহমান। বিচারকের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো: জিয়াউল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস এম শামীম রেজা এবং পরিবেশ অধিদফতরের পরিচালক (জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন) মির্জা শওকত আলী। বিজ্ঞপ্তি।