কর্মীদের নিয়ে আবুল খায়ের স্টিলের “AKS- এক সাথে আগামীর পথে” উদযাপন

Printed Edition
কর্মীদের নিয়ে আবুল খায়ের স্টিলের “AKS- এক সাথে আগামীর পথে” উদযাপন
কর্মীদের নিয়ে আবুল খায়ের স্টিলের “AKS- এক সাথে আগামীর পথে” উদযাপন

বাংলাদেশের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাসম্পন্ন স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান, আবুল খায়ের স্টিল (AKS) কর্মীদের নিয়ে “AKS- একসাথে আগামীর পথে” শীর্ষক অনুষ্ঠান সফলভাবে উদযাপন করেছে। ৬ ডিসেম্বর দিনব্যাপী উৎসবমুখর এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিটি স্থান থেকে আবুল খায়ের স্টিলের সব কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। সূচনা বক্তৃতা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। নামাজ ও খাবারের বিরতির পর, অকঝের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবার উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। দেশের সবচেয়ে শক্তিশালী রড AKS TMT B700C-R , বিশ্বের দ্রুততম রোলিং মিল এবং AKS ও কাউ ব্র্যান্ড কালার কোটেড স্টিলের মর্যাদাপূর্ণ সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জনসহ কোম্পানির উল্লেখযোগ্য মাইলফলকগুলো প্রতিফলন করা হয়। সন্ধ্যায় একটি আকর্ষণীয় র‌্যাফেল-ড্র পর্বের পাশাপাশি একটি প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার মধ্যে কিংবদন্তি গায়ক জেমসের পরিবেশনা এবং একটি মনোমুগ্ধকর লেজার শো অন্তর্ভুক্ত ছিল। বিজ্ঞপ্তি।