বগুড়া চেম্বার নির্বাচনে সভাপতি প্রার্থী বাদলকে শোকজ

Printed Edition

বগুড়া অফিস

প্রায় দেড় যুগ পর আগামী ৫ জুলাই অনুষ্ঠিতব্য বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) দ্বিবার্ষিক নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি ও আ’লীগ সমর্থিত ব্যবসায়ীদের প্যানেল বাদল-হিরু পরিষদ। এ দু’টি প্যানেলের বাইরে আরো কয়েক জন ব্যবসায়ী পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারণা চলাকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী এম এস এম আতিকুর রহমান বাদলকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে নির্বাচন পরিচালনা বোর্ড। বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন বোর্ড চেয়ারম্যান মোছা: আছিয়া খাতুন সোমবার এ চিঠি দেন। চিঠিতে আগামী দুই দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।