টোয়াব নির্বাচনে কনশাস রিলায়ান্স ফোরামের জয়

Printed Edition
টোয়াব নির্বাচনে কনশাস রিলায়ান্স ফোরামের জয়
টোয়াব নির্বাচনে কনশাস রিলায়ান্স ফোরামের জয়

দেশের পর্যটন খাতের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) নির্বাচনে মোহাম্মদ হানিফের নেতৃত্বাধীন কনশাস রিলায়ান্স ফোরাম বিজয়ী হয়েছে। তারা। ১৬টি পদের মধ্যে ১৪টি পদে জয় লাভ করেছে। অপর দিকে মো: তসলিম আমিন শোভনের নেতৃত্বাধীন টোয়াব অগ্রগামী ঐক্য জোট একটি পদে এবং অন্য আরেকটি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন মো: তামিম আহমেদ।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সাধারণ ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতিসহ বিভিন্ন পদে ১৬ জন পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরো চারজন পরিচালক নির্বাচিত হন। তারা হলেন- মো: জহির উদ্দিন, মো: মিজানুর রহমান, মোমিনুল ইসলাম আসিফ এবং মো: নাসির উদ্দিন বাদল।

নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হানিফ। প্রথম সহসভাপতি সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল, সহসভাপতি-১ মো: মঈনুল ইসলাম, সহসভাপতি-২ জিয়াউর রহমান জাকির এবং অর্থ সম্পাদক (ডিরেক্টর-ফাইন্যান্স) নির্বাচিত হয়েছেন জহির আহমেদ হেলাল। এ ছাড়া আন্তর্জাতিক বিষয়ক পরিচালক পদে মো: ফিরোজুল ইসলাম, বাণিজ্য ও মেলাবিষয়ক পরিচালক মো: আবুল বাসেত বাবু, আইনবিষয়ক পরিচালক পদে মো: রবিউল ইসলাম রবি, প্রিন্টিং ও প্রকাশনাবিষয়ক পরিচালক মো: আবু রায়হান সরকার, প্রশিক্ষণ ও গবেষণাবিষয়ক পরিচালক নাঈমুল হাসান, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক পরিচালক সৈয়দ মো: ইমতিয়াজ, সদস্য ও মানবকল্যাণ বিষয়ক পরিচালক এ বি এম জাকারিয়া (রাজিব) এবং সম্পত্তি ও সম্পদবিষয়ক পরিচালক নির্বাচিত হয়েছেন শাকাওয়াত হোসাইন।

পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন, মো: তামিম আহমেদ এবং মো: নুরুল আনোয়ার। বিজ্ঞপ্তি।