নলছিটিতে ২ মাস ধরে ইউএনও নেই

Printed Edition

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলায় প্রায় দুই মাস ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এতে দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার বাসিন্দারা বিভিন্ন সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন।

২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত নজরুল ইসলাম ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ৯ সেপ্টেম্বর লাভলী ইয়াসমিন দায়িত্ব নেন। তবে অল্পসময়ের মধ্যেই ২৬ নভেম্বর জোবায়ের হাবিব নতুন ইউএনও হিসেবে যোগ দেন। তিনি গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন শেষে প্রশিক্ষণে গেলে পদটি শূন্য হয়ে পড়ে। এরপর থেকে ঝালকাঠি সদর উপজেলার ইউএনও সেগুফতা মেহনাজকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মমিন উদ্দিন বলেন, শূন্য পদে দ্রুত স্থায়ী ইউএনও নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে এবং শিগগিরই এ সমস্যার সমাধান হবে।