ব্লুমবার্গ
যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড ও দূরবর্তী ঘাঁটির কাছাকাছি আকাশে উড়তে থাকা সামরিক বিমানে আঘাত হানতে সক্ষম সর্বাধুনিক হাইপারসনিক প্রযুক্তি গড়ে তুলেছে চীন। ব্লুমবার্গের সাম্প্রতিক এক খবরের সূত্র ধরে মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বেইজিংয়ের এই উদ্ভাবন আমেরিকান সামরিক অবকাঠামো ও আকাশপথের নিরাপত্তায় নতুন আতঙ্ক সৃষ্টি করেছে।
দীর্ঘদিন ধরে মার্কিন বিমানবাহিনী তাদের জ্বালানি সরবরাহকারী ট্যাংকার, আগাম সতর্কবার্তার ‘আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল’ বিমান এবং ‘ই-৪বি নাইটওয়াচ’-এর মতো উড়ন্ত কমান্ড পোস্টগুলোকে যুদ্ধক্ষেত্র থেকে হাজার হাজার কিলোমিটার দূরে নিরাপদ দূরত্বে রেখে পরিচালনা করত। চীনের আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য নতুন এই হাইপারসনিক গ্লাইড ভেহিকল (এইচজিভি) ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেই নিরাপদ অঞ্চলকে সরাসরি ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।



