দ. কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনে পুলিশের অভিযান

Printed Edition

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল অ্যাসেসিয়েশনে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। দলের প্রধান কোচ হং মিয়ুং-বোকে নিয়োগের প্রক্রিয়া নিয়ে তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। পুলিশ। অভিযোগ রয়েছে, কোচ নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুসরণ না করে প্রশাসনিক অনিয়ম করা হয়েছে, যা ‘কাজে বাধা সৃষ্টি’ সংক্রান্ত তদন্তের আওতায় খতিয়ে দেখা হচ্ছে।

হং মিয়ুং-বো ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো দক্ষিণ কোরিয়ার জাতীয় দলের দায়িত্ব নেন। এর আগে তিনি ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত দলটির প্রধান কোচ ছিলেন। তবে তার পুনর্নিয়োগের পর থেকেই বিষয়টি বিতর্কের জন্ম দেয়। কয়েক মাস ধরে বিদেশি কোচদের নিয়ে অনুসন্ধান চালানোর পর হঠাৎ করেই সংক্ষিপ্ত একটি বৈঠকের ভিত্তিতে হংকে দায়িত্ব দেয়ায় প্রশ্ন ওঠে।